কোটা সংস্কার আন্দোলনের আওতায় অসহযোগ কর্মসূচির কারণে অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (৪ আগস্ট) প্রধান বিচারপতির পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। পরে রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধের তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বর্তমান পরিস্থিতির কারণে ৫ আগস্ট (সোমবার) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালের সব বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন হলে প্রধান বিচারপতি যেকোনো আদালত ও ট্রাইব্যুনালকে বিচারকার্য পরিচালনার আদেশ দিতে পারবেন।
এক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট সাংবিধানিক বাধ্যবাধকতায় সার্বক্ষণিক দায়িত্বরত থাকবেন।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত