বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার খবরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে বিজয় উল্লাস করে ছাত্র-জনতা।
জাতীয় পতাকা উড়িয়ে, মাথা, বুক ও পিঠে জাতীয় পতাকা বেঁধে স্লোগান দেয় নানা বয়সী মানুষ।
আজ সোমবার (৫ আগস্ট) বিকেলে গণমাধ্যমে শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসে মানুষ।
[caption id="attachment_1067" align="alignnone" width="1004"]
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর চট্টগ্রাম নগরীর চকবাজারে ছাত্র-জনতার উল্লাসের এ ছবিটি তুলেছেন দাঊদ আরমান[/caption]
নগরীর নিউ মার্কেট, চকবাজার, বিএনপি কার্যালয় সংলগ্ন কাজীর দেউড়ি মোড় সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার ছাত্র-জনতা নেচে গেয়ে বিজয় উল্লাসে মেতে উঠে।
অনেকে মোটরসাইকেলে চড়ে নগরীর বিভিন্ন রাস্তায় স্লোগান দিতে দিতে উল্লাস প্রকাশ করেন। কেউ কেউ বিলি করেন মিষ্টি, চকলেট ও পানি।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত