বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুভেচ্ছা জানিয়ে তিনি দুই দেশের সম্পর্কের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয় বাংলাদেশে।
এর কিছু সময় পরই ভারতের প্রধানমন্ত্রী মোদী এক ‘এক্স’ বার্তায় প্রধান উপদেষ্টা ইউনূসকে অভিনন্দন জানান।
আরও পড়ুন: বাংলাদেশে ড: ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ
ওই বার্তায় মোদী বলেন, “নতুন দায়িত্ব গ্রহণ করায় মুহাম্মদ ইউনূসকে আমার আন্তরিক অভিনন্দন। আমরা আশা করছি, দ্রুতই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়া হবে এবং অন্যান্য সংখ্যালঘুরাও সেই সুবিধা পাবে।”
বাংলাদেশের সঙ্গে সম্পর্কে এগিয়ে নেওয়ার বিষয়ে মোদী বলেন, “উভয় দেশের জনগণের যৌথ আকাঙ্ক্ষা পূরণে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে বাংলাদেশের সঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত।”
উল্লেখ্য, গণআন্দোলন ও জনরোষের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত