মন্ত্রিপরিষদ বিভাগ আজ শুক্রবার (৯ আগস্ট) এক প্রজ্ঞাপনের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের দপ্তর বণ্টনের ঘোষণা করেছে। এর আগে, গত বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ১৩ জন উপদেষ্টা বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। তবে ঢাকার বাইরে অবস্থান করায় আরও তিনজন উপদেষ্টা সেদিন শপথ নিতে পারেননি। অন্তর্বর্তীকালীন সরকারের মোট সদস্য সংখ্যা এখন ১৭ জন।
মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
ড. মুহাম্মদ ইউনূস: প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। তার অধীনে রয়েছে:
মন্ত্রিপরিষদ বিভাগ
প্রতিরক্ষা মন্ত্রণালয়
সশস্ত্র বাহিনী বিভাগ
শিক্ষা মন্ত্রণালয়
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
খাদ্য মন্ত্রণালয়
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়
ভূমি মন্ত্রণালয়
বস্ত্র ও পাট মন্ত্রণালয়
কৃষি মন্ত্রণালয়
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
রেলপথ মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
নৌপরিবহন মন্ত্রণালয়
পানিসম্পদ মন্ত্রণালয়
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
বাণিজ্য মন্ত্রণালয়
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
[caption id="attachment_1293" align="alignnone" width="720"]
প্রজ্ঞাপণ[/caption]
অন্য উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয়গুলোর দায়িত্ব বণ্টন করা হয়েছে নিম্নরূপ:
ড. সালেহ উদ্দিন আহমেদ: অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়
ড. আসিফ নজরুল: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়
আদিলুর রহমান খান: শিল্প মন্ত্রণালয়
এ এফ হাসান আরিফ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
মো. তৌহিদ হোসেন: পররাষ্ট্র মন্ত্রণালয়
সৈয়দা রিজওয়ানা হাসান: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
শারমিন এস মুরশিদ: সমাজকল্যাণ মন্ত্রণালয়
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ড. আ ফ ম খালিদ হোসেন: ধর্মবিষয়ক মন্ত্রণালয়
ফরিদা আখতার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
নুরজাহান বেগম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
মো. নাহিদ ইসলাম: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
ঢাকার বাইরে অবস্থান করায় ফারুক-ই-আযম, সুপ্রদীপ চাকমা এবং বিধান রঞ্জন রায় উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেননি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিন গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাষ্ট্রপতির কাছে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেন, যা রাষ্ট্রপতি অনুমোদন করেন। বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরে ড. ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত