আজ শুক্রবার (৯ আগস্ট) রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একটি ওষুধের গাড়ি আটক করে সন্দেহভাজন মালামাল পরীক্ষা করেছেন শিক্ষার্থীরা। প্রথমে গাড়ির চালক দাবি করেন, গাড়ির ভেতরে শুধুই ওষুধ রয়েছে। তবে, শিক্ষার্থীরা সন্দেহবশত দরজা খুলতে বলেন এবং তাতে বেরিয়ে আসে অবাক করা এক চিত্র।
গাড়ির ভেতরে পাওয়া যায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি, যা সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের ছবিসহ ছিল। শিক্ষার্থীরা জানান, চালক দাবি করেন যে তিনি এসব নথি বাসা বদলানোর জন্য নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ওই নথিগুলোর প্রকৃতি দেখে শিক্ষার্থীরা নিশ্চিত হন যে এগুলো রাষ্ট্রীয় নথি।
শিক্ষার্থীরা আরও জানান, চালকের লাইসেন্স ছিল না এবং গাড়ির ভেতরে পাওয়া যায় নানা সরকারি নথি। এর মধ্যে একটি কাগজে শেখ হাসিনার সহকারী ও একান্ত সচিবের স্বাক্ষর রয়েছে। এছাড়া, গাড়িতে একটি বেসরকারি ব্যাংকের কোটি কোটি টাকার চেক এবং বিভিন্ন মামলার কাগজপত্র পাওয়া যায়।
পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে শিক্ষার্থীরা সেনাবাহিনীকে খবর দেন এবং সবকিছু সেনাবাহিনীর হাতে তুলে দেন। সেনাবাহিনী এখন এই গুরুত্বপূর্ণ নথিগুলো পরীক্ষা করবে।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত