গুম হওয়ার দীর্ঘ ৯ বছর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অবশেষে দেশে ফিরেছেন। রোববার (১১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
২০১৫ সালে ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হওয়ার পর সালাহউদ্দিন আহমেদকে ভারতীয় পুলিশ মেঘালয়ের শিলং থেকে উদ্ধার করে। ৬২ দিন নিখোঁজ থাকার পর ১১ মে শিলংয়ের রাস্তায় উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় স্থানীয় পুলিশের হাতে আটক হন তিনি। ভারতের ফরেনার্স অ্যাক্টের আওতায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
২০১৮ সালে নিম্ন আদালতের রায়ে সালাহউদ্দিন খালাস পেলেও, ভারত সরকার আপিল করায় তাকে শিলংয়ে আরও কয়েক বছর থাকতে হয়। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি ভারতীয় আদালত চূড়ান্ত রায় দিয়ে তাকে খালাস দেন এবং দেশে ফিরে যাওয়ার অনুমতি দেন।
এরপর, চলতি বছরের ৮ মে সালাহউদ্দিন ভারতে তার অবস্থানের বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদনের জন্য আসাম রাজ্যে আবেদন করেন। অবশেষে, দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং অপেক্ষার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত