বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সপ্তাহখানেকের মধ্যে নেয়া হচ্ছে আরও চার উপদেষ্টা।
তারা হলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তারা শপথ নেবেন আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট)।
বঙ্গভবন সূত্রে জানা যায়, বঙ্গভবনে বিকেল ৪টায় এই চার উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপদেষ্টাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
এর আগে, গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যার সদস্য সংখ্যা ছিল ১৭। নতুন চারজন যুক্ত হলে সদস্য সংখ্যা হবে ২১।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত