বাংলাদেশে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা আরো দু’টি ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক দু’টি হলো ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক।
মঙ্গলবার (২৭ আগস্ট) বেসরকারি খাতের চতুর্থ প্রজন্মের এ দু’টি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার মধ্য দিয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর মোট চারটি ব্যাংকের পরিচালনা পর্ষদে এস আলমের আর কেউ রইল না।
ইউনিয়ন ব্যাংকে চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মু ফরীদ উদ্দীন আহমদকে।
তাছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোঃ হূমায়ুন কবির, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শহীদুল ইসলাম জাহীদ ও চার্টাড অ্যাকাউন্টেন্ট শেখ জাহিদুল ইসলামকে পরিচালক করা হয়েছে।
গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে মেঘনা ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ নুরুল আমিনকে।
তাদের পাশাপাশি অন্য স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জামাল মোল্লা, ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম খলিফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু হেনা রেজা হাসান ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মুঃ মাহমুদ হোসেনকে।
এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ ও সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের প্রতিনিধিদের সরিয়ে দিয়ে নতুন পর্ষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত