বাংলাদেশ সময় আজ রাত ১০টায় ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হবে। মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত এই ড্রয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে, দলগুলো প্রথম পর্বে কোন আটটি দলের বিপক্ষে খেলবে।
চ্যাম্পিয়নস লিগের নতুন কাঠামো অনুযায়ী ৩৬টি দল এবার অংশ নিচ্ছে। বাছাইপর্বের প্লে-অফ রাউন্ড শেষে চূড়ান্ত হয়েছে কোন কোন দল এবার লড়াইয়ে নামছে। এরপর ক্লাব কোএফিশিয়েন্টের র্যাঙ্কিং অনুযায়ী চারটি পট বা পাত্রে দলগুলোকে সাজিয়েছে উয়েফা। তবে এখানে ব্যতিক্রম হলো রিয়াল মাদ্রিদ। র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা সত্ত্বেও বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় রিয়াল মাদ্রিদকে এক নম্বর বাছাই হিসেবে ধরা হয়েছে। অন্যান্য ক্লাবগুলো র্যাঙ্কিং অনুসারেই তাদের স্থান পেয়েছে বিভিন্ন পটে।

ড্রয়ের পদ্ধতি কীভাবে হবে?
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত