এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের পরিবারের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তার অভিযোগে বাংলাদেশে বিএনপি’র চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিটের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
নোটিশ পাওয়া বিএনপি’র এই তিন নেতা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী থানা বিএনপি’র আহ্বায়ক এস এম মামুন মিয়া।
বিএনপি’র চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম গণমাধ্যমকে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে।
তবে কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতারা দাবি করেছেন, এস আলম গ্রুপের বিলাসবহুল গাড়ি সরাতে নয়, চাঁদাবাজি থামাতে ঘটনাস্থলে গিয়েছিলেন তারা। শনিবার (৩১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে এমন দাবি করেন তারা।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত