ছাত্র-জনতার আন্দোলনের সময়, যখন দেশে স্বৈর সরকারের গণহত্যা চলছিল, তখন আওয়ামী লীগপন্থি কিছু শিল্পী ভার্চুয়াল উৎসবে মেতেছিলেন। সম্প্রতি এই শিল্পীদের এবং কিছু আওয়ামী লীগ নেতার কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম ‘আলো আসবেই,’ যেখানে এসব নেতা ও শিল্পী আন্দোলনের বিপক্ষে সক্রিয় ছিলেন। গ্রুপটির মূল হোতা এবং অ্যাডমিন ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তার সঙ্গে আরও সক্রিয় ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এছাড়াও, চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম, এবং অভিনেত্রী শামীমা তুষ্টি ছিলেন গ্রুপের অন্যতম অ্যাডমিন।
এই গ্রুপের সদস্যরা আন্দোলনের বিপক্ষে এবং আন্দোলনকারী শিল্পীদের বিরুদ্ধে বিষোদগার করেছেন। তাদের কথোপকথনে দেখা গেছে, তারা আন্দোলনকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন এবং বিভিন্নভাবে হুমকি দিয়েছেন।
আন্দোলনের সময় কিছু শিল্পী আওয়ামী লীগ সরকারের পক্ষে কথা বলেছিলেন। মূলত তারাই ছিলেন এই ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য। গ্রুপের আলোচনা থেকে বোঝা যায়, আন্দোলনকারীদের বিরুদ্ধে তাদের মধ্যে ব্যাপক ক্রোধ ছিল, যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে।
আন্দোলন চলাকালীন ফেসবুকে প্রোফাইল ‘লাল’ করা এবং আন্দোলনের পক্ষে কথা বলায় অনেকের ওপর ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আন্দোলনের পক্ষে কথা বলায় তরুণ অভিনেত্রী নাজিফা তুষিকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল এই গ্রুপ থেকে।
এই গ্রুপ থেকেই সরকারপক্ষীয় শিল্পীদের নিয়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়, যেমন বিটিভি এবং এফডিসির সামনে অনুষ্ঠান আয়োজন। গ্রুপের অন্যান্য সক্রিয় সদস্যদের মধ্যে রোকেয়া প্রাচী, পরিচালক মাসুদ পথিক, এবং ঊর্মিলা শ্রাবন্তী কর ছিলেন, যারা আন্দোলনের বিরুদ্ধে সরব ছিলেন।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত