মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার লেক ওয়ার্থ বীচের জন প্রিন্স পার্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি উৎসব।
[caption id="attachment_3306" align="alignleft" width="307"]
চলছে রান্নাবান্নার আয়োজন[/caption]
আজ ১৫ সেপ্টেম্বর রবিবার এই বিশাল আয়োজনে প্রায় চার হাজার অতিথিকে আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে। এই আয়োজনের মূল উদ্যোক্তা সংগঠন ‘আমরা চাটগাঁইয়াবাসী, ফ্লোরিডা’, যারা এভাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানকে প্রবাসে তুলে ধরার উদ্যোগ নিয়েছে।
এই মেজবানির জন্য নির্ধারণ করা হয়েছে চারটি বিশাল আকারের গরু, ৪টি খাসি এবং ২০০ মুরগী। এতে চট্টগ্রামের স্বাদ, ঐতিহ্য, এবং আন্তরিকতা তুলে ধরা হবে প্রবাসী বাংলাদেশীদের জন্য।
[caption id="attachment_3307" align="alignright" width="300"]
প্রস্তুত অনুষ্ঠানস্থল[/caption]
উৎসবে অতিথিদের বিনোদন দিতে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী, দিনাত জাহান মুন্নী, মাইমুনা ঐশী এবং সোহাগ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে যোগ দেবেন চিত্রনায়িকা মৌসুমী।
[caption id="attachment_3308" align="alignnone" width="1144"]
আড্ডায় ব্যস্ত ফ্লোরিডার চাটগাঁইয়ারা[/caption]
[caption id="attachment_3309" align="alignnone" width="829"]
মেজবানি উৎসবে পুরো এলাকাজুড়েই সাজ সাজ রব[/caption]
অনুষ্ঠানস্থল থেকে ছবিগুলো তুলে পাঠিয়েছেন রাশেদুল হাসান তুষার।
আরও পড়ুন: ফ্লোরিডায় প্রথমবারের মতো ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবান উৎসব
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত