বাংলাদেশে গত এক দিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের।
এ ৮ জন সহ এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৪ জনে।
এ বছর এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। অবশ্য এক দিনে ৮ জনের মৃত্যু হয়েছিল গত ২৯ সেপ্টেম্বরও।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে চারজন মারা যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে।
এছাড়া তিনজন খুলনা বিভাগে এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাংলাদেশে এর আগে ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল যা এক বছরে সর্বোচ্চ মৃত্যু। ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০১৯ সালে মারা গিয়েছিল ১৭৯ জন এবং ২০২১ সালে ১০৫ জন।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত