বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ আমলের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান ঢাকা-৯ আসনের সাবেক সংসদ সদস্য সাবের হোসেনকে রবিবার (৬ অক্টোবর) গুলশান থেকে গ্রেপ্তারের কথা জানান। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই তথ্য দেননি তিনি।
সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সাবেরের বিরুদ্ধে গত মাসে এক ছাত্রদল নেতাকে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে মামলা হয়।
রাজধানীর খিলগাঁওয়ে প্রায় নয় বছর আগে ওই ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন খিলগাঁও থানা ছাত্রদলের তৎকালীন সভাপতি নুরুজ্জামান জনি। সেপ্টেম্বরে তার বাবা ইয়াকুব আলী বাদী হয়ে সাবেরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত