বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ৫ বাংলাদেশী জেলেকে মায়ানমারের অস্ত্রধারী আরাকান আর্মি’র ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (৭ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটলেও জানাজানি হয় মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে।
টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ মোহনা থেকে তাদের নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
যে পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তারা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।
জেলেদের পরিবার সূত্রে জানা গেছে, একটি নৌকা নিয়ে নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তারা। এ সময় অস্ত্রধারী আরাকান আর্মি’র সদস্যরা তাদের ধরে মায়ানমারের দিকে নিয়ে যায়। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে অবহিত করা হয়েছে।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত