সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ (১৪ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকা থেকে গ্রেফতার করেছে।
আব্দুর রাজ্জাক টাঙ্গাইল থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের অন্যতম শীর্ষস্থানীয় নেতা হিসেবে পরিচিত। তিনি খাদ্য ও কৃষিমন্ত্রী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, তবে শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তার কোনো স্থান হয়নি। শেখ হাসিনার সরকারের পতনের পর ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত