ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা শিগগিরই চালু হওয়ার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, বর্তমান সময়ে কেবল জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে।
রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার। ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর বিষয়ে জানতে চাইলে প্রণয় ভার্মা জানান, লোকবল সংকটের কারণে কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। তিনি বলেন, “যাদের জরুরি প্রয়োজন, তাদের আমরা ভিসা দিচ্ছি, বিশেষত মেডিকেল ভিসা এবং যারা ভারতে গিয়ে তৃতীয় দেশের ভিসার আবেদন করছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”
হাইকমিশনার আরও বলেন, "আমরা চাই না কেউ ভ্রমণের কারণে কোনো অসুবিধায় পড়ুক। সেজন্য জরুরি প্রয়োজনের ভিত্তিতে ভিসা দেওয়ার চেষ্টা করছি।"
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত