সবচেয়ে বড় চেইন ডিপার্টমেন্ট স্টোরগুলোর একটি তিয়েন্দাস মেন্ডেলস-এর ভাইস প্রেসিডেন্ট অরল্যান্ডো মেন্ডেজ গত ২২ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে বাংলাদেশ কনসাল জেনারেল সেহেলী সাবরিন-এর সাথে সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তিনি বাংলাদেশ থেকে তৈরি পোশাক এবং অন্যান্য পণ্য আমদানির সুযোগ নিয়ে আলোচনা করেন।
মেন্ডেজ গত ৩০ বছর ধরে হন্ডুরাসে অত্যন্ত সফলতার সাথে ব্যবসা পরিচালনা করছেন এবং তার পণ্যের উৎস খোঁজার জন্য বাংলাদেশকে বেছে নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
আলোচনা শেষে কনসাল জেনারেল সেহেলী সাবরিন বাংলাদেশের তৈরি বিভিন্ন পাটজাত পণ্যের নমুনা অরল্যান্ডো মেন্ডেজ-এর হাতে তুলে দেন এবং বাংলাদেশী পণ্যের নতুন বাজার উন্মুক্ত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত