যুক্তরাষ্ট্রের হিন্দু বেঙ্গলী সোসাইটি অব ফ্লোরিডা আয়োজিত শ্রী শ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে গত ১ নভেম্বর শুক্রবার দক্ষিণ ফ্লোরিডার হিন্দু মন্দির প্রাঙ্গণে।
শত শত ভক্তের উপস্থিতিতে পূজা, অর্চনা, অন্জলী, প্রসাদ ও মহা প্রসাদ বিতরণ এবং সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে পূজা সম্পন্ন হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মায়ামির বাংলাদেশ কনসাল জেনারেল সেহেলী সাবরিন ও দ্বিতীয় কনসাল সামুল খালিদ।
সভাপতি সঞ্জয় কুমার সাহা’র সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মিল্টন মজুমদার।
বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লিটন মজুমদার, পরিচালক সাধন সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রমেশ কুণ্ডু, পরিচালক রতন মজুমদার, বাদল সাহা, বিকাশ কুণ্ডু।
সেহেলী সাবরিন বলেন, “শ্যামা পুজার মাধ্যমে সমস্ত পৃথিবী আলোকিত হোক। পাশাপাশি বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে গৌরব বজায় রাখুক।”
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত