মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পাওয়া ২২৬টি ইলেকটোরাল ভোটের বিপরীতে ট্রাম্প পেয়েছেন ২৭৭টি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজন ছিল ২৭০টি।
এদিকে, ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণার ওয়াচ পার্টিতে হাজির হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি একটি অসাধারণ বিজয় পেয়েছেন।
তিনি আরো বলেন, এটি হবে আমেরিকার স্বর্ণযুগ। এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয় যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে।
ডোনাল্ড ট্রাম্প এ জয়কে ‘রাজনৈতিক বিজয়’ বলে মন্তব্য করে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানান। তার বক্তব্যর সময় পাম বিচে জড়ো হওয়া জনতারা ‘আমেরিকা’, ‘আমেরিকা’, ‘আমেরিকা’ বলে চিৎকার করতে থাকে।
এসময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিলেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স। বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প ভোটার এবং স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ দেন।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত