ভারতের চেন্নাইয়ের শীর্ষস্থানীয় মাল্টি-স্পেশালিটি হাসপাতাল MIOT International এর প্রতিনিধিদল বুধবার (০৭ নভেম্বর) চট্টগ্রামে বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন (BMTA) এর সদস্যদের সাথে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে। MIOT International এর পক্ষ থেকে এই সময় উপস্থিত ছিলেন হাসপাতালটির জেনারেল ম্যানেজার তৌফিক আহমেদ এবং বাংলাদেশ অফিসের ম্যানেজার মোহাম্মদ সাইদুল ইসলাম। এ সময় তারা বাংলাদেশের স্বাস্থখাত এবং মেডিকেল ট্যুরিজম সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন।
BMTA সদস্যরা MIOT International-এর বিশ্বমানের স্বাস্থ্যসেবা এবং আন্তর্জাতিক রোগীদের জন্য তাদের বিশেষ সুবিধা নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় ভারত সফরে রোগীদের যেসব সাধারণ সমস্যা যেমন ভিসা সংক্রান্ত বিষয় ও কিছু সাধারণ অভিযোগ উঠে আসে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। MIOT International-এর প্রতিনিধিরা বাংলাদেশের রোগীদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে তাদের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে মেডিকেল ট্যুরিজমের প্রচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তারা BMTA কে সাধুবাদ জানান।

BMTA এর পক্ষ থেকে এই সময় উপস্থিত ছিলেন গ্লোবাল হেলথ কেয়ার এর প্রধান নির্বাহী আব্দুল আলিম রাজু (সেক্রেটারি - ওয়েলফেয়ার), সাংগু ট্যুরস এর চেয়ারম্যান মোহাম্মদ বোরহান উদ্দিন (কো-অর্ডিনেটর - চট্টগ্রাম) এবং প্রাইম মিডিয়াকেয়ার এর পরিচালক দাঊদ আরমান (প্রেস সেক্রেটারি)। এছাড়াও উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় মিডিয়া ব্যক্তিত্বগণ।
চেন্নাইয়ে অবস্থিত MIOT International জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, অর্থোপেডিকস এবং ট্রমা চিকিৎসায় বিশেষজ্ঞ। ১৯৯৯ সালে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত পি.ভি.এ. মোহনদাস কর্তৃক প্রতিষ্ঠিত এই হাসপাতালটি ১৪ একর জমির ওপর প্রতিষ্ঠিত, যেখানে রয়েছে অত্যাধুনিক চিকিৎসা সুবিধা।

বর্তমানে MIOT International একটি ১০০০-বেড হাসপাতাল, যা ৬৩টি স্বাস্থ্যসেবা বিভাগের সেবা প্রদান করে। এখানে রয়েছে ২১টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, যা বিশ্বের সবচেয়ে জটিল সার্জারি সম্পাদনে সক্ষম। বিশ্বের ১৩০টিরও বেশি দেশ থেকে রোগীরা MIOT International এ চিকিৎসা নিতে আসেন।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত