কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা যাতে দূতাবাসের সেবাসমূহ আরো সহজে পেতে পারেন সেই লক্ষ্যে সপ্তাহে সাতদিন চব্বিশ ঘণ্টাব্যাপী হটলাইন সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত।
বৃহস্পতিবার (১১ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ছয়টি ফোন নম্বর প্রকাশ করেন কাউন্সেলর ও দূতাবাস প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান।
প্রবাসীরা সরাসরি মোবাইল, ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই নম্বরগুলোর মাধ্যমে দূতাবাস কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
এই নম্বরগুলোতে আকামা, বেতন, মৃতদেহ দেশে প্রেরণ, ক্ষতিপূরন, সার্ভিস বেনিফিট ও ভিসা সত্যায়ন, ড্রাইভিং লাইসেন্স সত্যায়ন, নাম সংশোধন, একাডেমিক সার্টিফিকেট, রিলেশন সনদ সত্যায়নের মতো বিভিন্ন সেবা নিয়ে কথা বলা যাবে।
এছাড়া বিভিন্ন প্রত্যয়নপত্র ও জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, ট্রাভেল পারমিট ও বিদেশি নাগরিকদের জন্য ভিসা ইস্যু সংক্রান্ত বিষয়েও কথা বলতে পারবেন প্রবাসীরা। মৃত্যূ, দূর্ঘটনা ও অতি জরুরি বিষয়ে দূতাবাসের হটলাইনে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা চালু থাকবে একটি নম্বর।

শ্রমিক সংক্রান্ত সমস্যাদি যেমন আকামা, বেতন, মৃতদেহ দেশে প্রেরণ, ক্ষতিপূরন ইত্যাদি জানানোর জন্য নির্ধারিত নম্বর ৯৯৫৩৬৭৪৩ অথবা ৯৪৪২৯৭৪৪, কনস্যুলার সেবার জন্য ৬৬৫১৬৪০৪, পাসপোর্ট ও ট্রাভেল পারমিটের জন্য ৫০৮৯৫১৬১ অথবা ৯৮৭৪৭৮৩৭ এবং মৃত্যু অথবা দুর্ঘটনার মতো জরুরি বিষয়ে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা চালু থাকবে ৬৯৯২০০১৩ নম্বরটি।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত