ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার প্রবাসী শ্রমিকদের জন্য একটি ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় তিনি বলেন, "আমাদের প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশাল অবদান রাখেন। তারা আমাদের দেশের গর্ব এবং আমরা তাদের সবসময় কৃতজ্ঞ। এই লাউঞ্জ তাদের যাত্রাকে আরও সহজ ও আরামদায়ক করবে।"
এটি হযরত শাহজালাল বিমানবন্দরের প্রথম প্রবাসী লাউঞ্জ, যেখানে অভিবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য পর্যাপ্ত জায়গা এবং সুলভ মূল্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এই খাবারের জন্য ভর্তুকি প্রদান করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইওএম মিশনের ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজালি জানান, জাতিসংঘ বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের সহায়তা করতে লাউঞ্জটিকে স্পনসর করেছে।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত