ইতালিতে বৈধপথে অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য জটিলতা তৈরি করেছে দালাল চক্র। ফলে বহু বাংলাদেশি বৈধ প্রক্রিয়ায় স্পন্সর ভিসার আবেদন করতে পারছেন না। এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশ অব্যাহত রয়েছে। চলতি বছরেই ইতালিতে অবৈধভাবে পৌঁছেছে ১১ হাজারেরও বেশি বাংলাদেশি।
ইতালিতে ২০২৫ সালের স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপে, নভেম্বর মাসজুড়ে আগাম ফরম পূরণ করার সুযোগ দেওয়া হচ্ছে। মূল আবেদন প্রক্রিয়া ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ৫, ৭ ও ১২ তারিখে শুরু হবে, যাকে "ক্লিক ডে" হিসেবে ঘোষণা করা হয়েছে।
তবে, দালাল চক্রের কারণে বৈধপথে ইতালিতে আসা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বৈধ অভিবাসনের সুযোগ না পেয়ে অনেকেই ঝুঁকিপূর্ণ অবৈধ পথ বেছে নিচ্ছেন। চলতি বছরেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছেন ৫৭,৯১১ জন অভিবাসনপ্রত্যাশী, যার মধ্যে বাংলাদেশির সংখ্যা সবচেয়ে বেশি।
ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সতর্ক করছেন যে, অবৈধ পথে আসলে জীবনের ঝুঁকি যেমন বেশি, তেমনি বৈধতারও কোনো সুযোগ থাকে না।
সূত্র: সময় নিউজ
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত