নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল এখন থেকে সব ধরনের কনস্যুলার ফি ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধের সুবিধা চালু করেছে। গতকাল মঙ্গলবার থেকে এ সেবা কার্যকর করা হয়। কনস্যুলেট সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহি ও জনবান্ধব করার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কনস্যুলেট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি পরিশোধের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের জন্য ৩ শতাংশ ব্যাংক সারচার্জ প্রযোজ্য হবে। তবে যারা ক্রেডিট কার্ড ব্যবহার করতে চান না, তাদের জন্য মানি অর্ডারের প্রচলিত ব্যবস্থা বহাল রাখা হয়েছে।

কনস্যুলার সেবা গ্রহণকারীদের ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি পরিশোধ করতে বিশেষভাবে উৎসাহিত করেছে কনস্যুলেট। এটি সময় সাশ্রয়ী ও কার্যকর পদ্ধতি হিসেবে বিবেচিত হবে বলে জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতা বাড়ছে। গেল সেপ্টেম্বর মাসে তারা ক্রেডিট কার্ড ব্যবহার করে ৭৭ কোটি টাকা খরচ করেছেন। এই খরচের ফলে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারের দিক থেকে ভারতকে পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশ।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত