পরিবারসহ দেশ ছেড়ে পালিয়ে গিয়ে রাশিয়ার রাজধানী মস্কোয় আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
ক্রেমলিনের কয়েকটি সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি ও তাস ।
বাশার আল-আসাদের সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার ব্যাপারে রাশিয়ার বড় ভূমিকা ছিল।
আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি জানায়, বাশার আল-আসাদ ও তার পরিবার রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় পেতে পারে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানায়, পদচ্যুত সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতার পাশাপাশি দেশও ছেড়েছেন।
সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) দামেস্কের দখল নিলে পালিয়ে যান আসাদ।
পরে বিদ্রোহীরা রাষ্ট্রীয় টিভি চ্যানেল এবং বেতারে এক বার্তায় বাশার আল-আসাদের শাসনের অবসানের দাবি করে বিদ্রোহী ও জনগণকে রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার আহ্বান জানায়।
বিদ্রোহীদের দামেস্ক দখলের মধ্য দিয়ে আসাদ পরিবারের অর্ধ শতাব্দীর শাসনের অবসান ঘটে।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত