ঢাকা ও দিল্লির মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছেন। সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্থানীয় সময় বেলা ১১টার পর এই বৈঠক শুরু হয়।
সূত্র জানিয়েছে, বৈঠকের শুরুতে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিক্রম মিশ্রিকে স্বাগত জানান। পরে দুই সচিব একান্তে আলোচনা করেন। এরপর উভয়পক্ষের প্রতিনিধিদের নিয়ে এফওসি বৈঠক শুরু হয়।
বৈঠকে মূলত দুই দেশের মধ্যে রাজনৈতিক দূরত্ব কমানো, অর্থনৈতিক সম্পর্ক জোরদার, এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানের বিষয়ে আলোচনা করা হচ্ছে।
ঢাকার আলোচনা পয়েন্ট:
দিল্লির আলোচনা পয়েন্ট:
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বৈঠকে বাণিজ্য, যোগাযোগ, সীমান্ত হত্যা, এবং পানি বণ্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় আসবে।
বৈঠক শেষে বিক্রম মিশ্রি মধ্যাহ্নভোজে অংশ নেবেন এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর এটি ভারতের উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম সফর। বিক্রম মিশ্রির জন্য এটি পররাষ্ট্র সচিব হওয়ার পর প্রথম ঢাকা সফর। বিক্রম মিশ্রি আজ রাতেই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত