বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘বিজয়ের কবিতাপাঠ’ অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসীদের সাহিত্যের ছোটকাগজ ‘স্রোত’।
গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় প্যারিসের একটি হলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরু হয় ‘স্রোত’ সম্পাদক বদরুজ্জামান জামানের সঞ্চালনায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।
এতে স্বরচিত কবিতা পাঠ করেন বদরুজ্জামান জামান, লোকমান আহমেদ আপন, সোহেল আহমেদ ও ইসরাত ফ্লোরা।
কবিদের লেখা জনপ্রিয় কবিতা থেকে পাঠ করেন মুনির কাদের, সাইফুল ইসলাম, সোয়েব মোজাম্মেল, খালেদুর রহমান সাগর, মইনুল হক ও রামিসা বাতুল।
অনুষ্ঠানে ছিল আবু বকর আল আমিনের কবিতা নিয়ে একক পরিবেশনা।
তাছাড়া ‘স্বাধীনতা তুমি’ কবিতার বাংলাসহ ইতালীয় ভাষায় স্বঅনুবাদ পাঠ করেন জিয়াউর রহমানের হৃদয়, ফরাসি ভাষায় স্বঅনুবাদ পাঠ করেন হাসনাত জাহান।
মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস নিয়ে একক আলোচনা করেন আরিফ রানা।
‘স্রোত’ আয়োজিত কবিতাপাঠের এ অনুষ্ঠানে গান গেয়ে শোনান আরিফ রানা ও কুমকুম সাঈদা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আহমেদ সেলিম, রাকিবুল ইসলাম, কামরুল ইসলাম ও সুমন আহমেদ।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত