যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান ঐতিহ্যবাহী এবং জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সোমবার (২০ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন। তাঁর অভিষেক অনুষ্ঠানে থাকছে নানান আকর্ষণীয় আয়োজন।
মার্কিন সংবিধান অনুসারে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ২০ জানুয়ারি দুপুরে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ বছর ট্রাম্পের শপথ অনুষ্ঠান হবে ক্যাপিটলের ওয়েস্ট লনে স্থাপিত অস্থায়ী প্ল্যাটফর্মে।
[caption id="" align="alignnone" width="2953"]
ক্যাপিটলের ওয়েস্ট লন[/caption]
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন। ট্রাম্পের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে নতুন প্রেসিডেন্ট তাঁর পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরবেন।
বিশ্বনেতা, ধনকুবের এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রায় ২ লাখ ২০ হাজার টিকিট বিতরণ করা হচ্ছে। যাঁরা সরাসরি অংশ নিতে পারবেন না, তাঁদের জন্য ন্যাশনাল মলে বিশাল স্ক্রিনের ব্যবস্থা থাকবে।
শপথ শেষে ক্যাপিটল থেকে হোয়াইট হাউস পর্যন্ত পেনসিলভানিয়া অ্যাভিনিউতে প্যারেড হবে। জনসাধারণ এই প্যারেডে ট্রাম্পকে একনজর দেখার সুযোগ পাবেন। রাতে তিনটি গালা অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে ট্রাম্প উপস্থিত থাকবেন।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে এবার যুক্তরাষ্ট্রের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনা থাকবে।
[caption id="" align="alignnone" width="1280"]
পারফর্ম করবেন ক্যারি আন্ডারউড[/caption]
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিনই ট্রাম্প বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত