বাংলাদেশের রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২২ জানুয়ারি) পাকিস্তানি একটি নম্বর থেকে হুমকির বার্তা আসার ঘটনার পর এবার রাতে আবারও হুমকি দেয়া হয়েছে মালয়েশিয়ার একটি নম্বর থেকে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম অপরিচিত একটি নম্বর থেকে এপিবিএন এর ডিউটি অফিসারের (সরকারি) নম্বরে আরেকটি সম্ভাব্য হুমকির বার্তা পেয়েছেন বলে জানান। এরপর প্রটোকল অনুযায়ী তারা সবগুলো এজেন্সির মধ্যে সমন্বয় করে কাজ করছেন এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে জানিয়ে তিনি কাউকে ভীত না হওয়ার অনুরোধ করেন।
বুধবার রাত ১১টার দিকে হোয়াটসঅ্যাপে হুমকির প্রথম বার্তাটি আসার পর আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে নিরাপত্তা তল্লাশি করে কোথাও কিছু পাওয়া যায়নি বলে জানানো হয়। রাত আড়াইটায় তল্লাশি কার্যক্রম সমাপ্ত (থ্রেট ক্লিয়ার) ঘোষণা করা হয়।
ঢাকা মহানগর পুলিশ জানায়, এর আগে গতকাল বুধবার ভোর ৪টা ৩৭ মিনিটে এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নম্বর থেকে ‘বম থ্রেট’ এর বার্তা আসে।
ওই বার্তায় দাবি করা হয়, রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৩৬ ফ্লাইটে ৩৪ কেজি উচ্চমাত্রার বিস্ফোরক রয়েছে।
বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত