দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। হঠাৎ মোবাইল ইন্টারনেটের গতি কমে গেছে। ফেসবুক,হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে পারছেন না অনেকে।
আজ ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে দেশের প্রায় সব মোবাইল অপারেটরের ইন্টারনেট ধীরগতিতে চলছে। গ্রাহকদের অভিযোগ, হঠাৎ করে ইন্টারনেট গতি কমে গিয়েছে। কেউ কেউ ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে পারলেও বার্তা, ছবি ও ভিডিও পোস্ট করতে বিড়ম্বনা হচ্ছে। অনেকের অভিযোগ ফেসবুকে আপডেট পোস্ট পাওয়া যাচ্ছে না। এছাড়াও কমেন্ট করতে না পারা, একই কমেন্ট একাধিক বার হয়ে যাওয়া এবং মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ছবি আপলোড করতে সমস্যার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত