ফ্লোরিডার বোকা র্যাটনের 'সান্সেট কোভ এম্ফিথিয়েটার'-এ আগামী ৮ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে 'একতারা ফ্লোরিডা' আয়োজিত বসন্ত উৎসব। দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই বর্ণিল আয়োজন, যেখানে থাকবে বিনামূল্যে প্রবেশ ও পার্কিং সুবিধা।
উৎসবে দুপুর ১টা থেকে ৩:৩০টা পর্যন্ত কমপ্লিমেন্টারি লাঞ্চের ব্যবস্থা থাকবে। সাংস্কৃতিক পরিবেশনায় থাকবেন জনপ্রিয় শিল্পী রিতুপর্না ব্যানারজি, পারভেজ সাজ্জাদ, আলিফ আলাউদ্দিন এবং ডিজে রাহাত।

এর আগে, ২৯ জানুয়ারি 'বাংলাদেশ ক্লাব অফ ফ্লোরিডা' একতারা ফ্লোরিডাকে চেক হস্তান্তর করে উৎসবের সফল আয়োজনের জন্য সহযোগিতা প্রদান করেছে।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত