ইউরোপের অন্যান্য দেশের মতো মধ্য-পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের সুযোগ বাড়ছে। কয়েক বছর ধরে নির্মাণখাত, পর্যটন, হোটেলসহ নানা খাতে চাকরি নিয়ে বাংলাদেশ থেকে অনেক শ্রমিক দেশটিতে যাচ্ছেন বলে জানা গেছে।
বাংলাদেশে ক্রোয়েশিয়ার কোনো দূতাবাস নেই কিন্তু দেশটির ব্যবসা খাতে বাংলাদেশের শ্রমিকদের অংশগ্রহণ বাড়ছে। ক্রোয়েশিয়ার ভিসা পেতে আগ্রহী কর্মীদেরকে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী নয়া দিল্লিতে যেতে হতো। উদ্ভূত পরিস্থিতিতে গত বছরের ৪ ডিসেম্বর থেকে ভিসা আবেদন জমা নেওয়ার ঘোষণা দেয় বেসরকারি ভিসা আউটসোর্সিং প্রতিষ্ঠান ভিএফএস।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত