বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা থামাতে জারি করা সান্ধ্য আইন আরেকটু শিথিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান জানান, ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর জেলায় শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সান্ধ্য আইন শিথিল থাকবে অর্থাৎ এসব জেলায় বিকাল ৫টা থেকে আবার সান্ধ্য আইন বলবৎ হবে। দেশের অন্য জেলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।
মন্ত্রী জানান, সংঘাতের দিনগুলোতে নিহতদের স্মরণে শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে দোয়া এবং রবিবার গির্জায় প্রার্থনার আয়োজন করা হবে।
কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতা ভয়াবহ রূপ নিলে সরকার সেনাবাহিনী মোতায়েন এবং সান্ধ্য আইন জারির সিদ্ধান্ত নেয়। গত ১৯ জুলাই শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হয় এই সান্ধ্য আইন। একই সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সারাদেশে মাঠে নামে সেনাবাহিনী।
এরপর প্রতিদিনই কয়েক ঘণ্টা করে শিথিল করা হয়। ধাপে ধাপে বাড়ে শিথিলের সময়।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত