উত্তর মেসিডোনিয়ায় একটি নাইটক্লাবে আগুনে এ পর্যন্ত ৫৯ জন নিহত ও ১৫৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
রাজধানী স্কপিয়ে’র ১০০ কিলোমিটার (৬০ মাইল) পূর্বে কোচানি শহরের পালস নামের একটি ক্লাবে আনুমানিক রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সেখানে প্রায় দেড় হাজার মানুষ জনপ্রিয় হিপ-হপ ব্যান্ড ডিএনকে’র কনসার্টে যোগ দিয়েছিল।
এ দিনকে মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী রিস্টিয়ান মিকোস্কি দেশের জন্য বেশ দুঃখের দিন হিসেবে উল্লেখ করেন।
এ দুর্ঘটনার পর চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সেইসাথে নাইটক্লাবটির মালিককেও আটক করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পান্স টসকভস্কি মঞ্চে স্থাপিত আগুন সৃষ্টিকারী যন্ত্রপাতি থেকে আগুনের সূত্রপাত বলে উল্লেখ করে বলেন, যন্ত্রগুলো থেকে আগুনের স্ফুলিঙ্গ উচ্চমাত্রায় দাহ্য পদার্থ দিয়ে তৈরি ছাদ স্পর্শ করে।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায় ডিএনকে ব্যান্ড গান পরিবেশন করার সময় দু’টি স্ফুলিঙ্গ ছাদে লেগে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত