উইন্টার হেভেনের পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে এক মহিলাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। রাত প্রায় বারোটার দিকে তারা পুরানো ব্যানিয়ন বিচ মোটেলের কাছে একটি এলাকা থেকে ইমার্জেন্সি ফোন কল পেয়ে সেখানে পৌছান।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি দূর থেকে এক মহিলাকে একজন পুরুষের সাথে ঝগড়া করতে দেখেছেন। এক পর্যায়ে পুরুষটি মহিলাকে বারবার আঘাত করছিল। মহিলাটি চিৎকার করে বলছিলেন যে তাকে ছুরি মারা হয়েছে। প্রত্যক্ষদর্শী এগিয়ে আসার সময় সন্দেহভাজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী দ্রুত ৯১১ এ কল করলে পুলিশ কর্মকর্তারা তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌছান।
পুলিশ জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা ২৬ বছর বয়সী সেই মহিলার জীবন বাঁচানোর চেষ্টা করেছিলেন। পুলিশ মহিলাটিকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাটির তদন্ত করে যাচ্ছেন।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত