বাংলাদেশের ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সান্ধ্য আইন শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানী ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিসহ নানা বিষয় নিয়ে এর আগে বৈঠকে বসেন চার মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী।
এ বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, টেলিকম ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।
কয়েকজন সচিবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানও বৈঠকে ছিলেন।
অন্যান্য জেলায় সান্ধ্য আইনের বিষয়ে ম্যাজিস্ট্রেটরা সিদ্ধান্ত নেবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বুধবার (৩১ জুলাই) সান্ধ্য আইন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা শিথিল থাকবে।
এরপর রাত ১০টায় সান্ধ্য আইন পুনরায় বলবৎ হবে।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত