ভারত এবং বাংলাদেশ যথাক্রমে ২০২৫ এবং ২০২৭ সালের পুরুষদের এশিয়া কাপের আয়োজক হবে। ২০২৫ সালের সংস্করণটি হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবং ২০২৭ সালেরটি ওয়ানডে ইভেন্ট হিসেবে অনুষ্ঠিত হবে, যা সংশ্লিষ্ট ফরম্যাটের পরবর্তী বিশ্বকাপের প্রস্ততি মঞ্চ হিসেবে কাজ করবে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসিসি) জানিয়েছে যে, ২০২৫ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্ততি হিসেবে ভারত পুরুষদের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের পরবর্তী সংস্করণ আয়োজন করবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তৃক আয়োজিত ২০২৩ সালের 'হাইব্রিড মডেল' এ ভারত প্রতিবেশী দেশে ভ্রমণ করতে অস্বীকার করেছিল এবং তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় খেলেছিল।
২০২৭ সালের এশিয়া কাপটি বাংলাদেশে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে কারণ একই বছরে দক্ষিণ আফ্রিকায় আইসিসির ৫০-ওভারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ভারতে টি-টোয়েন্টি এশিয়া কাপ এবং ২০২৭ সালে বাংলাদেশে ৫০-ওভারের মহাদেশীয় ইভেন্টে মোট ১৩টি করে ম্যাচ থাকবে।
গত চারটি সংস্করণের মধ্যে তিনটিতেই জয়ী ভারত বর্তমান এশিয়া কাপ চ্যাম্পিয়ন।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত