গতকাল প্যারিস অলিম্পিকে মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সোনার পদক জিতেছেন ১৭ বছর বয়সী কানাডিয়ান সাঁতারু সামার ম্যাকিনটোশ। এর আগে, প্যারিস অলিম্পিকে রুপা জিতলেও এটিই তাঁর প্রথম স্বর্ণপদক।
ম্যাকিনটোশ এই ইভেন্টে ৪ মিনিট ২৭.৭১ সেকেন্ড সময় নিয়েছেন, যা চতুর্থ দ্রুততম টাইমিং। যদিও এটি তাঁর নিজস্ব বিশ্ব রেকর্ড (৪ মিনিট ২৪.৩৮ সেকেন্ড) এবং কাতিনকা হসজুর অলিম্পিক রেকর্ড (৪ মিনিট ২৬.৩৬ সেকেন্ড) থেকে কিছুটা বেশি। যুক্তরাষ্ট্রের কেটি গ্রিমস ৪ মিনিট ৩৩.৪০ সেকেন্ড সময় নিয়ে রুপা এবং ওয়েয়ান্ত ৪ মিনিট ৩৪.৯৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জয় করেছেন।

ম্যাকিনটোশ বলেছেন, ‘আমি চাই যতটা সম্ভব এই মুহূর্তগুলো উপভোগ করতে। কারণ, এই সুযোগ প্রতি চার বছরে একবারই আসে। আমি আমার দেশ কানাডাকে গর্বিত করার চেষ্টা করছি।’
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত