Google search engine

মায়ামিতে ‘তারুণ্যের মেলা – ২০২৫’ ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ‘তারুণ্যের উৎসব – ২০২৫’ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি গত ১৬ ফেব্রুয়ারি (রবিবার) কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে ‘তারুণ্যের মেলা – ২০২৫’ আয়োজন করে।

May be an image of 4 people and people smiling

তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অংশগ্রহণে এ মেলায় দেশীয় খাবার, পোশাকসহ বিভিন্ন পণ্যের স্টল সাজানো হয়। প্রায় ২০০-এর বেশি প্রবাসী বাংলাদেশি এতে অংশ নেন, যা প্রবাসীদের জন্য এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ফ্লোরিডায় বাংলাদেশি ক্রিকেট উৎসব

মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং প্রবাসী বাংলাদেশিদের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় ‘ফ্লোরিডা বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ শীর্ষক এক জমকালো ক্রিকেট টুর্নামেন্ট। ২৮ জানুয়ারি শুরু হওয়া এ টুর্নামেন্টে ৬৫ জন খেলোয়াড় ৪টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার পর ২১ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে কনসাল জেনারেল সেহেলী সাবরীন বিজয়ী দলসহ অন্যান্য অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন।

May be an image of 11 people, skateboard and crowd

আয়োজকদের মতে, এই ধরণের ইভেন্ট ভবিষ্যতেও চলমান থাকবে, যা নতুন প্রজন্মকে বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত রাখবে।

1 COMMENT

  1. Hey Miamisangbad,

    Imagine launching a product and selling out in 48 hours—without spending a fortune on ads. Sounds like a dream, right?

    That’s exactly what happened to EcoStride, a sustainable sneaker brand. Instead of relying only on ads, they used a press release to get featured on Yahoo Finance, Google News, and 150+ media sites.

    ✅ 11,400+ visitors in 5 days
    ✅ 300+ sales before ads even started
    ✅ 100% free organic traffic from media coverage

    And the best part? Writing a press release used to be time-consuming and difficult, but now EIN Presswire’s AI Press Release Generator makes it fast and effortless.

    Just enter your details, let AI craft a professional press release, and distribute it to top-tier media instantly.

    Launch your next product the smart way.

    Try It Today: https://marketersmentor.com/sold-out-product-launch.php?refer=miamisangbad.com&real=yes

    To your success,
    Hyman

    Unsubscribe:
    https://marketersmentor.com/unsubscribe.php?d=miamisangbad.com&real=yes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest