
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাসকারী বৃহত্তর নোয়াখালী জেলার অধিবাসীদের সংগঠন ‘গ্রেটার নোয়াখালী অভ ফ্লোরিডা’ বনভোজনের আয়োজন করছে আগামী ২৭ এপ্রিল রবিবার। ওইদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ বনভোজন অনুষ্ঠিত হবে লওডারহিলের সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্কে।
পরিবার-পরিজন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এই বনভোজনে যোগ দেয়ার জন্য সংগঠনটির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের জন্য সম্পূর্ণ পৃথকভাবে রান্না করা আমিষ এবং নিরামিষ খাবারের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে বনভোজন আয়োজকদের পক্ষ থেকে।
বিস্তারিত জানতে যোগাযোগ
মোহাম্মদ ফয়েজ আলম (কনভেনর): (954)478-2563
মোহাম্মদ মহসিন (ইভেন্ট সেক্রেটারি): (954)638-3463
মোস্তাফিজুর চৌধুরী শাহীন (পাবলিসিটি সেক্রেটারি): (561)543-6022
মোহাম্মদ গিয়াস উদ্দিন: (954)478-8687
রতন মজুমদার: (786)853-8833
আতিক উল্লাহ: (305)318-2556
নাসির উদ্দিন: (786)478-2367























