Google search engine

৬৫ সংগঠনের হাজার হাজার প্রবাসীর অংশগ্রহণ

নিউ ইয়র্কে আয়োজিত হলো বর্ণিল বাংলাদেশ ডে প্যারেড

৬৫ প্রবাসী সংগঠনের হাজার হাজার সদস্যের অংশগ্রহণে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ডে প্যারেড’।

‘হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন’র সহযোগিতায় এ প্যারেড আয়োজন করে ‘বাংলাদেশ সোসাইটি’।

অংশগ্রহণকারীরা বাংলাদেশ স্ট্রিটের পাশ দিয়ে প্যারেড নিয়ে যায় ৮৭ স্ট্রিটে। এতে বাংলাদেশের পতাকার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকা হাতে নিয়ে অংশ নেন উল্লসিত তরুণ-তরুণীরা।

প্রবাসী বাংলাদেশীদের এমন বর্ণিল আয়োজনে সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত আনন্দে মেতে ছিল কুইন্সের এলাকাটি।

এই প্যারেডে শুভেচ্ছা বক্তব্য দেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক এডামস, স্টেট সিনেটর জন ল্যু, স্টেট অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি।

বাংলাদেশ সোসাইটি’র সভাপতি আতাউর রহমান সেলিম প্যারেডের সফলতার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চট্টগ্রাম সমিতি’র সভাপতি আবু তাহের আগামী বছর আরো বড় আয়োজনে প্যারেড আয়োজন করার আশা প্রকাশ করেন।

প্যারেড কমিটির সদস্য সচিব হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ফাহাদ সোলায়মান প্যারেডে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থী সহ ৬৫টি সংগঠনের ৩ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest