Google search engine

কাজের পরিস্থিতি না থাকলে ‘পদত্যাগের’ কথা ভাববেন অধ্যাপক ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেন তিনি।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন নাহিদ ইসলাম।

তিনি বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাহিদ ইসলাম বলেন, “দেশের চলমান পরিস্থিতি, স্যারেরতো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গেছিলাম।”

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের দল এনসিপি’র আহ্বায়ক।

আধ ঘণ্টার বেশি সময় ধরে চলা এ সাক্ষাতের পর এনসিপি’র যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন রাতে এ বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে নাহিদ ইসলামের বরাত দিয়ে বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি কাজ করতে এসেছেন, কাজ করার মতো পরিস্থিতি না থাকলে তিনি পদত্যাগের বিষয়টি ভাববেন।”

সেই সময় নাহিদ এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাইয়ের ত্যাগের প্রতি দায়বদ্ধতা, তার ওপরে পুরো দেশের মানুষের আস্থা এবং জাতীয় ঐক্যের বিষয়ে ভেবে দেখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বলে জানান মুশফিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest