
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করার আগেই আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা আইনপ্রণেতা ও মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে।
তাদের মধ্যে আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং সংসদ সদস্য সালমান এফ রহমান, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান, শেখ হাসিনার আত্মীয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, আইনমন্ত্রী আনিসুল হক।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শায়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসানও পালিয়েছে বলে জানা গেছে।
বিস্তারিত:টিবিএস বাংলা























