Google search engine

মায়ামিতে পার্কিং যেন এক দুঃস্বপ্ন

যুক্তরাষ্ট্রের মায়ামিতে পার্কিং এখন একটি বড় সমস্যা হয়ে দাড়িয়েছে। দিনদিন বাড়তে থাকা খরচ এবং সঠিকভাবে পার্কিংয়ের অভাবে স্থানীয় বাসিন্দারা ইদানীং ভীষণ বাজেভাবে ভুগছেন। বিশ্বের অনেক শহরে যেখানে রাস্তায় বিনামূল্যে গাড়ি পার্কিং করা যায়, সেখানে মায়ামির বেশিরভাগ এলাকায় পার্কিং করতে গেলে প্রচুর টাকা দিতে হয়, আর সেই খরচ প্রতিবছরই বাড়ছে।

২০১৮ সালে এনবিসি৬ এর প্রতিবেদন অনুযায়ী, লিটল রিভারে প্রতি ঘণ্টায় পার্কিংয়ের খরচ ছিল $১.৭৫ থেকে $২.৫০, যেখানে উইনউডে এই খরচ ছিল $১.২৫ থেকে $৩ পর্যন্ত। ২০২৪ সালের জুলাই মাসে উইনউডের পার্কিং রেট বেড়ে হয়েছে প্রতি ঘণ্টায় $৩.৪০ এবং $৬.৬৫ প্রতি দুই ঘণ্টার জন্য। তুলনামূলকভাবে, ২০১৮ সালে টাইম আউটের রিপোর্ট অনুযায়ী, বেফ্রন্ট পার্কের প্রতি ঘণ্টার পার্কিং খরচ ছিল $৩.৫০, যা ২০২৪ সালে বেড়ে $১০ এ পৌঁছেছে।

মায়ামি বিচ, যেটি বিশ্বব্যাপী পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে সাউথ বিচ এলাকার জন্য, সেখানে রাস্তায় পার্কিং করতে হলে প্রতি ঘণ্টায় $৪ খরচ করতে হয়। মেমোরিয়াল ডে এবং স্প্রিং ব্রেকের মতো সময়ে এই খরচ আরও বেড়ে যায়। যেমন, মেমোরিয়াল ডে তে অ-বাসিন্দাদের জন্য ফ্ল্যাট পার্কিং ফি ছিল $৩০, যেখানে বাসিন্দারা শহরের সব পার্কিং গ্যারেজে $১৫ দিয়ে পার্ক করতে পেরেছেন। বেশিরভাগ গ্যারেজে ১-২ ঘণ্টার জন্য নিয়মিত ফি ছিল প্রায় $১৪।

মায়ামি বিচ

ব্রিকেল এলাকায় প্রতি ঘণ্টায় পার্কিংয়ের খরচ $৩.৪০, আর কোকোনাট গ্রোভে এই খরচ $৩.১৫। ২০২৩ সালে গাড়ি সাবস্ক্রিপশন কোম্পানি ফিনের একটি গবেষণায় দেখা গিয়েছে, যুক্তরাষ্ট্রের মাসিক পার্কিংয়ের তালিকায় মায়ামি চতুর্থ ব্যয়বহুল জায়গা, যেখানে খরচ $১৫০ থেকে শুরু হয়। তুলনামূলকভাবে, ডালাসে এই খরচ $৪০, ন্যাশভিল এবং হিউস্টনে $৫০।

পার্কিং খাতের ব্যয় বৃদ্ধি নিয়ে টাউন পার্ক জানিয়েছে, মায়ামিতে পার্কিং খরচ বাবদ ২০২০ সালে $৫৮ বিলিয়ন, ২০২২ সালে $১২১ বিলিয়ন এবং সাম্প্রতিক বছরগুলোতে প্রায় $১৪৪ বিলিয়ন ছাড়িয়েছে। মায়ামি-ডেডের বাসিন্দা পামেলা গোমেজ বলেন, “পার্কিং পাওয়া প্রায় অসম্ভব, যার কারণে আমরা সব জায়গায় দেরি করি। এখন এক ঘণ্টার পার্কিং ফি প্রায় $১০ হয়ে গিয়েছে। কেন আমাদের এতো খরচ করতে হবে?” পামেলা ছাড়াও অনেক গাড়ি চালক প্রশ্ন তুলেছেন যে কেন পার্কিংয়ের জন্য এতো বেশি ফি দিতে হবে, কারণ প্রতিবছরই এই খরচ বাড়ছে।

জেএসটিওআর ডেইলির মতে, বিনামূল্যে পার্কিং অনেক সময় বেশি গাড়ি চলাচলকে উৎসাহিত করে, যা হাঁটাচলা বা গণপরিবহনের ব্যবহারকে নিরুৎসাহিত করে। মায়ামির মতো বিশাল জনসংখ্যা, উষ্ণ জলবায়ু এবং বড় একটি শহরে ব্যক্তিগত গাড়ির প্রয়োজনীয়তা বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest