Google search engine

বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার কমলা হ্যারিসের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস। শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের শেষ দিনে গত বৃহস্পতিবার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন গ্রহণ করেন। ভাষণে কমলা বলেন, তিনি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবেন এবং বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করবেন।

কমলা হ্যারিস তাঁর ভাষণে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং মার্কিন ভোটাধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে হারানো অত্যন্ত জরুরি। কমলা হ্যারিস ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে গাজায় যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানান। পাশাপাশি, ইউক্রেন ও ন্যাটো মিত্রদের পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

স্বৈরশাসকদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করে কমলা হ্যারিস বলেন, তিনি জানেন গণতন্ত্র ও স্বৈরশাসনের মধ্যকার স্থায়ী সংগ্রামে তাঁর এবং যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায়। মার্কিন ভোটারদের আশাবাদী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আশাবাদ দ্বারা পরিচালিত হয়ে এগিয়ে যেতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest