Google search engine

ফ্রান্সের প্রবীণতম প্রধানমন্ত্রী হচ্ছেন বার্নিয়ে

ইউরোপীয় ইউনিয়নের ব্রেক্সিট আলোচনার প্রধান মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত মিশেল বার্নিয়েকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন সেই দেশের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো।

ফলে ৭৩ বছর বয়সী বার্নিয়ে হবেন সেই দেশের সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী।

দীর্ঘদিন ফ্রান্সের রিপাবলিকান পার্টিতে রাজনীতি করে আসা বার্নিয়ে ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন।

তিন বছর আগে প্রেসিডেন্ট ম্যাক্রো’র প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি নিজেকে প্রস্তুত করলেও শেষ পর্যন্ত নিজের দলেরই সমর্থন পাননি।

বার্নিয়ে’র এই নিয়োগকে ঘিরে বামপন্থী রাজনৈতিক জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) অসন্তোষ প্রকাশ করে দাবি করেছে, আগাম নির্বাচনে সবচেয়ে ভালো ফল করার পরও ডানপন্থী একজনকে প্রধানমন্ত্রী করা হচ্ছে যা তাদের মতে একটি ডানপন্থী সরকার গঠনের ইঙ্গিত বহন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest