Google search engine

পদত্যাগ করতে রাজি মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে রাজি আছেন।

কোলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় আন্দোলনের জের ধরে তিনি পদত্যাগ করতে চান বলে জানান।

আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরেই তার পদত্যাগ দাবি করে আসছিল বিরোধীরা।

পশ্চিমবঙ্গের আনন্দবাজার সহ ভারতীয় অন্যান্য গণমাধ্যম সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পদত্যাগের এই ইঙ্গিত দিয়ে মমতা বলেন, “আমি পদত্যাগ করতে রাজি আছি কিন্তু আশা করি, মানুষ বুঝেছেন, ওরা বিচার চায় না, চেয়ার চায়।”

এর আগে পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় ভবন নবান্নে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য মমতা ২ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষা করার পরও চিকিৎসকরা বৈঠকে যোগ দেননি।

তারপরই সাংবাদিকদের মমতা বলেন, “ওদের অনেকে বৈঠকে যোগ দিতে চেয়েছিল কিন্তু বাইরে থেকে নির্দেশ এসেছে। তাই বৈঠক হলো না।”

আরজি কর কাণ্ডের প্রতিবাদে কয়েক দিন ধরেই রাজ্যের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান ধর্মঘট করছে জুনিয়র চিকিৎসকরা। এর আগে পর পর দু’দিন তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার তৃতীয়বারের মতো তিনি বৈঠক করতে ব্যর্থ হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest