
২০০১ সালের বাংলাদেশের অষ্টম সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসন থেকে আওয়ামী লীগের প্রথমবার সংসদ সদস্য হন তিনি। পরে আরও চারটি নির্বাচনেও জেতেন।
তিনি সংস্কৃতি মন্ত্রী হন ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে জেতার পর।
আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার গ্রেপ্তার হলেন খ্যাতনামা অভিনেতা ও টানা পাঁচবারের এই সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানী ঢাকার বেইলি রোডে নওরতন কলোনির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মিরপুর থানায় করা একটি মামলায় আসামি হিসেবে তার নাম আছে।
চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আসাদুজ্জামান নূর।
এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রবিবার রাতে ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করেছে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে।
তাকে যাত্রাবাড়ী থানায় করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের পাশাপাশি স্ত্রী ও পরিবারের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে।
হবিগঞ্জ-৪ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি নির্মূলে কাজ করা সংস্থাটি।























