
বাংলাদেশের একজন গৃহকর্মীর ব্যাংক একাউন্টে পাওয়া গেছে প্রায় তিন কোটি টাকা। বাংলাদেশের মতো দেশে অংকটি অবিশ্বাস্য শোনালেও ঘটনা কিন্তু সত্যি।
এ বিশাল অংকের টাকা পাওয়া গেছে আলোচিত এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদের গৃহকর্মী মর্জিনা আক্তারের ব্যাংক হিসাবে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার লোকজনের সম্পদের হিসাব খুঁজতে গিয়ে পাওয়া গেছে মর্জিনার অর্থের এই হিসাব।
দু’টি ব্যাংকে তার নামে অর্থ আছে মোট ২ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকা। এই বিশাল অংকের মধ্যে ইসলামী ব্যাংকে রয়েছে ৪ লাখ ৫৫ হাজার টাকা করে মোট ২২টি ফিক্সড ডিপোজিট (এফডিআর)। সব মিলিয়ে এফডিআরের অর্থের পরিমাণ ১ কোটি ১০ হাজার টাকা।
আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সঞ্চয়ী হিসাবে রাখা আছে ১ কোটি ৮৪ লাখ টাকা।























